Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, আহত ৪

0
7

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে মাইক্রোবাসের দুই যাত্রী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আনোয়ারা গেট এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জয়পুরহাট পৌরসভার বাদশা গ্রামের মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার (৬০) এবং জয়পুরহাটের জামালগঞ্জ গ্রামের আসলাম হোসেনের স্ত্রী নাজমা খাতুন (৪২)। আহত চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে বান্দরবানের উদ্দেশে ছেড়ে আসা মাইক্রোবাসটি বাড়বকুণ্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন।

বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল জানান, সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```