সুন্দরবনে নিষিদ্ধ খালপাটা জাল ও বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে আটক দুইজন।
সুমন,স্টাফ রিপোর্টারঃ
সুন্দরবনে নিষিদ্ধ খালপাটা জাল ও বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে জাল, মাছ ও নৌকাসহ দুই জেলেকে আটক করেছে বনবিভাগ। রবিবার (১৮ অক্টোবর) রাতে পূর্ব সুন্দরবন করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এ তথ্য জানান।
বনবিভাগ জানায়, রবিবার বিকালে সুন্দরবন সংলগ্ন মোংলার চিলা নদীতে নৌকায় মাছ রেখে বরফ ক্রয়ের সময় স্থানীয়রা মাছ সহ দুই জেলেকে ধরে আটকে রাখে। এরপর বনবিভাগকে অবগত করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে বিষ শনাক্তের প্রযুক্তি না থাকায় মাছগুলো বিষ দিয়ে মারা হয়েছে কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ সময় নৌকাটিতে তল্লাশি করে নিষিদ্ধ জাল ও প্রায় আড়াইমন ছোট বড় মাছ জব্দ করা হয়। পরে সুন্দরবনে নিষিদ্ধ জাল ব্যাবহারের অভিযোগে দুই জেলের বিরুদ্ধে সিওআর মামলা দায়ের করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে দেয়া হয়।আটকৃত দুই জেলেরা হলেন, দাকোপের খেজুরিয়া এলাকার বাসুদেব মন্ডল(৫৫) ও স্বপন মন্ডল (৫০)।
