Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

হাটহাজারীতে পুলিশের অভিযান, দুই আগ্নেয়াস্ত্রসহ আটক নাসির

0
6

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ মোহাম্মদ নাসির নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ধলই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদল মোহন চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে হাটহাজারী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধলই ইউনিয়নের ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে মোহাম্মদ নাসিরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশের অভিযানের পর উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক মোহাম্মদ নাসিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ও পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

অভিযানের বিষয়ে পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্রের ব্যবহার ও বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ধলই ইউনিয়নে অভিযান চালিয়ে নাসিরকে অস্ত্রসহ আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```