Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সহায়তায় শিক্ষার্থীরা পেলো বাইসাইকেল ও শিহ্মা উপকরন

0
3

সুমন, স্টাফ রিপোর্টারঃ

উপকূলীয় এলাকা মোংলায় দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩১৫ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিহ্মা উপকরন ও ২১ টি বাইসাকেল বিতরন করছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে বিআইএফপিসিএল চিপ হিউম্যান রিসোর্স অফিসার্স আনোয়ারুল আজিম এর সভাপতিত্বে বুড়িরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও বুড়িরডাঙ্গা বালিকা বিদ্যালয় ২টি শিহ্মা প্রতিষ্ঠান চত্বরে বিআইএফপিসিএল এর কমিউনিটি ডেভেলপমেন্ট এর অংশ হিসাবে ৩১৫ জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ ও ২১টি বাইসাইকেল বিতরন করা হয়। উপকরণর মধ্যে স্কুল ব্যাগ, বাই সাইকেল,পানির বোতল, টিফিন বক্স, খাতা, কলম, পেন্সিল, রাবার, রুলার, জ্যামিতি বক্স, ছাতা ইত্যাদি বিতরন করা রয়েছে।

শিহ্মা উপকরন বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। বক্তারা বলেন, উপকূলীয় এলাকা মোংলায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে খাতা, কলম, জ্যামিতি বক্স, বাইসাইকেল ও ছাতা স্কুল ব্যাগসহ নানা প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (BIFPCL) পক্ষ থেকে স্থানীয় স্কুল ও শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এসব উপকরণ পেয়ে শিক্ষার্থীরা  একদিকে আনন্দিত হবে আবার পড়াশোনায় মনোযোগী হবে এ বলেও আশা করেন ওই কর্মকর্তা। এসময়ে, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বিশ্বাস, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...