Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

হিজলায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও প্রতিমন্ত্রীর কর্মসূচি

0
4

​নিজস্ব প্রতিবেদক, হিজলা (বরিশাল):

বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় প্রতিকূল ও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নেতাকর্মীরা নানা আয়োজনে দিনটি উদযাপন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে হিজলা উপজেলার কয়েকটি ইউনিয়নের চরাঞ্চল ও বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলীয় নেতাকর্মীদের নিয়ে খুন্না বাজার সংলগ্ন মন্টু স্মৃতির সংসদের সামনে জমায়েত হন। সেখান থেকে বৈরী আবহাওয়া ও প্রবল বর্ষণ উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর একটি বর্ণাঢ্য মিছিল বের হয়।

স্লোগানে স্লোগানে মুখরিত মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন ওখোকন।

এ সময় আরও উপস্থিত ছিলেন হিজলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার, সদস্য সচিব আমির হোসেন বাঘা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, সদস্য সচিব দুলাল সরদার, ছাত্রদলের আহ্বায়ক মহসিন সিকদার, সদস্য সচিব মাইনুল হাসান সম্রাটসহ কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল এবং তাঁতি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “বিএনপির চেয়ারপারসনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং জনগণের অধিকার আদায়ে আমরা সকলে এক এবং ঐক্যের ভিত্তিতে আগামী দিনগুলোতে রাজপথে থেকে কাজ করে যাব।”​এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছাড়াও আজ হিজলা উপজেলায় সরকারের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বিকেল ৪টায় নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান এমপি হিজলার পুরাতন লঞ্চঘাট সংলগ্ন নদীতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনা মাছ অবমুক্ত করেন। এরপরে তিনি হিজলা গৌরবদী ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...