Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন,এলাকা’য় শোকের ছায়া

0
2

রাজশাহী প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত আনোয়ার হোসেনের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। নিহত আনোয়ার স্কয়ার কো: ETP plant এ চাকরিতে নিয়োগ শেষে বাসায় ফিরছিলেন।

আজ ২০ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫টায় রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এর আগে আজ ভোরে নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন বাগমারা উপজেলার ৬ নম্বর শ্রীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁইপাড়া গ্রামের বাবুর আলীর ছেলে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। স্থানীয় ও হাইওয়ে

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোররাতে নাটোরের বড়াইগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন সহ ১০ জন প্রাণ হারান। দুর্ঘটনার পর বড়াইগ্রাম হাইওয়ে থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে পুলিশ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।

বিকেলে আনোয়ারের রক্তাক্ত মরদেহ গ্রামের বাড়ি চাঁইপাড়ায় পৌঁছালে পুরো এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। স্থানীয় এলাকাবাসী জানান, আনোয়ার অত্যন্ত নম্র, ভদ্র ও সদালাপী যুবক ছিলেন। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং সবার সঙ্গেই তাঁর সুসম্পর্ক ছিল। তাঁর এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```