Advertisement
নভেম্বর ২৫, ২০২৬

বোদা উপজেলা প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

0
5 (10)

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধি। সবার সংবাদ:

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বোদা বাইপাস চৌরাস্তার ফায়ার সার্ভিসের পূর্ব পাশে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হকিকুল ইসলাম।

প্রধান উপদেষ্টা দিলরেজা ফেরদৌস চিন্ময়ের উপস্থিতিতে সভায় সংগঠনের কার্যক্রমের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

পরে সদস্যরা সংগঠনের বর্তমান অবস্থা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় প্রধান উপদেষ্টা দিলরেজা ফেরদৌস চিন্ময় বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের সত্য ও ন্যায় তুলে ধরাই সাংবাদিকদের মূল দায়িত্ব। তাই সব সময় সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে।

হলুদ সাংবাদিকতা পরিহার করে বোদা উপজেলার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো সংবাদমাধ্যমে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, সংগঠন শক্তিশালী হলে সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা বাড়বে। এ জন্য সব ধরনের ভেদাভেদ ভুলে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় সংগঠনের শৃঙ্খলা রক্ষা, সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

সভাপতি মো. হকিকুল ইসলাম বলেন, বোদা উপজেলা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। এর মান-মর্যাদা ধরে রাখতে প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সংগঠনের সব সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। বোদা উপজেলার মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে আরও সক্রিয় হতে হবে। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভা শেষে সংগঠনের সার্বিক সাফল্য, সদস্যদের সুস্বাস্থ্য ও দেশের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```