Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

রিয়াজ হত্যা মামলা: বাদীকে প্রাণনাশের হুমকিকেরানীগঞ্জে আসামিপক্ষের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, থানায় জিডি

0
website body

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ:


প্রবাসী রিয়াজ হত্যা মামলার জেরে এবার প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মামলার বাদী নাসরিন বেগম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আসামিপক্ষের লোকজন বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে—এমন অভিযোগ তুলে নিরাপত্তা চেয়ে কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাদী।


জিডিতে নাসরিন বেগম অভিযোগ করেন, রিয়াজ হত্যা মামলার আসামিপক্ষের লোকজন তাকে ও তার পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।


জিডিতে নাসির বেপারীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলে নাসরিন বেগম উল্লেখ করেন, অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে। এ কারণে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের দায়ী করা হবে বলেও জিডিতে উল্লেখ করেছেন তিনি।


প্রবাসী রিয়াজ হত্যা মামলার ঘটনায় দীর্ঘদিন ধরে রহস্য ও নানা প্রশ্নের মধ্যে বাদীপক্ষকে হুমকির অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মামলার বাদীর অভিযোগ, হত্যাকাণ্ডের বিচার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবিতে তারা আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন। এর মধ্যে হুমকি-ধমকির ঘটনায় তারা আরও আতঙ্কিত হয়ে পড়েছেন।


নাসরিন বেগম নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।


পুলিশ জানিয়েছে, বাদীর করা সাধারণ ডায়েরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...