Advertisement
অক্টোবর ২২, ২০২৬

গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

0
1 (2)

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নবনিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম নূর হোসেন নির্ঝর।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার ভবেরচর মধ্যপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির, দক্ষিণপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসব ঘিরে প্রশাসনের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে এ.কে.এম নূর হোসেন নির্ঝর বলেন, দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সর্বজনীন সামাজিক উৎসব ও অসাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মুন্সীগঞ্জে যোগদানের পর গজারিয়ায় আপনাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে আমি আনন্দিত।

জেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছে। যেকোনো প্রয়োজনে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। তিনি আরও বলেন, পূজা শেষে প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও নির্ধারিত সময় মেনে চলতে হবে। কোনো গুজবে কান দেওয়া যাবে না। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলে তা যাচাই না করে কোনো পদক্ষেপ না নিয়ে প্রশাসনকে জানাতে হবে। সবাই মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে দুর্গোৎসব উদযাপন করাই প্রত্যাশা।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন, গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়দ হোছাইন। এ ছাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রদীপ রাজবংশীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```