Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

সবার সংবাদ- এর সম্পাদক ও প্রকাশকের মা শাহানুর বেগমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ, সবার কাছে দোয়া কামনা

0
শোক

নিজস্ব প্রতিবেদক, সবার সংবাদ ডট কম:

আজ ১৫ আগস্ট জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সবার সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক মোঃ সরওয়ার হোসেন মোল্লার মা শাহানুর বেগমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

মরহুমা শাহানুর বেগমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন সবার সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক মোঃ সরওয়ার হোসেন মোল্লা।

এ উপলক্ষে তিনি সবার সংবাদ-এর সকল শুভাকাঙ্ক্ষী, সম্মানিত পাঠক, সংবাদকর্মী, সহকর্মী, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের তাঁর মায়ের জন্য বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

একই সঙ্গে তিনি তাঁর মরহুম বাবা, বড় ভাই এবং পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যসহ সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।

মোঃ সরওয়ার হোসেন মোল্লা বলেন, “আমার প্রিয় মা শাহানুর বেগমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাঁর জন্য সবাই দোয়া করবেন। একই সঙ্গে আমার মরহুম বাবা, বড় ভাইসহ পৃথিবীর সকল মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাঁদের সকলকে ক্ষমা করে দেন, কবরের আজাব থেকে হেফাজত করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।”

তিনি আরও বলেন, প্রিয়জন হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তবে সবার দোয়া ও মোনাজাত মরহুমদের জন্য মহান আল্লাহর রহমত লাভের উসিলা হতে পারে। তাই তিনি সকলের কাছে তাঁর মা, বাবা, বড় ভাইসহ সকল মৃত ব্যক্তির জন্য দোয়া করার অনুরোধ জানান। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

মরহুমা শাহানুর বেগম এবং তাঁর মরহুম বাবা, বড় ভাইসহ পৃথিবীর সকল মৃত মুসলিম নর-নারীর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

আল্লাহ তায়ালা সকল মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...