Advertisement
নভেম্বর ২২, ২০২৬

সৃজনশীলতার চার বছরে ‘পত্রিকার পাতা’, অনুষ্ঠান ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন একঝাঁক নারী

0
WhatsApp Image 2026-11-07 at 7.12.35 AM

সবার সংবাদ ডেস্ক:

সৃজনশীলতা, সাহিত্য, সংস্কৃতি ও নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার প্রত্যয়ে চার বছর পূর্ণ করেছে ‘পত্রিকার পাতা’। চার বছরের এই পথচলাকে আরও বর্ণিল ও প্রাণবন্ত করতে কাজ করছেন একঝাঁক উদ্যমী নারী। প্রতিষ্ঠানটির অনুষ্ঠান ব্যবস্থাপনা টিমে বিভিন্ন দায়িত্বে রয়েছেন তাঁরা।

প্রকাশিত একটি বিশেষ পরিচিতিমূলক পোস্টারে অনুষ্ঠান ব্যবস্থাপনা টিমের সদস্যদের নাম ও দায়িত্ব তুলে ধরা হয়েছে। এতে প্রধান আয়োজক ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সিনথিয়া জামান।

টিমের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রেখা মোসলেম ও জেসমিন আক্তার—মেলা ম্যানেজার; সাদিয়া মোকাররমা ও রেশমা আক্তার তিথি—ফুড উদ্যোক্তা ম্যানেজার; তাহমিনা তানহা—হস্তশিল্প ও ফ্যাশন উদ্যোক্তা ম্যানেজার।
এ ছাড়া তাহমিনা আক্তার সাংস্কৃতিক টিম ম্যানেজার, সুমাইয়া সুমি স্পন্সর ম্যানেজার এবং আজুমান কেয়া রেসিপি কনটেস্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে তানজিনা আক্তার কণা ও তামান্না আক্তার সুলতানা মডারেটর ও ভলান্টিয়ার হিসেবে যুক্ত রয়েছেন।

সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় মেলা আয়োজন, খাদ্যপণ্য ও হস্তশিল্প উদ্যোক্তাদের সম্পৃক্ততা, সাংস্কৃতিক কার্যক্রম এবং বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই টিম।

চার বছরের পথচলায় ‘পত্রিকার পাতা’ যে উদ্যোগ ও সৃজনশীলতার পরিচয় দিয়েছে, আগামী দিনগুলোতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে সাহিত্য, সংস্কৃতি ও নারী উদ্যোক্তাদের বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

চার বছরের এই অর্জনে আয়োজক, সমন্বয়ক ও টিমের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```