Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

ইরানের ওপর বড় অর্থনৈতিক চাপের হুমকি যুক্তরাষ্ট্রের

0
ইরান যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানকে অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখে ফেলার হুমকি দিয়েছেন। তিনি বৃহস্পতিবার বলেছেন, ‘এটি এমন এক ধরনের অর্থনৈতিক বিচ্ছিন্নতা হবে, যা বিশ্ব আগে কখনও দেখেনি। আগামী সপ্তাহে এ বিষয়ে নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করা হতে পারে।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বেসেন্ট রক্ষণশীল টেলিভিশন নেটওয়ার্ক নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘হরমুজ প্রণালীতে অব্যাহত অবরোধের কারণে ইরানের বন্দরগুলো দিয়ে কোনো কিছু প্রবেশ বা বের হতে দেওয়া হবে না।’

তিনি জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ হবে দুই দিক থেকে— একদিকে আর্থিক চাপ সৃষ্টি করা হবে, অন্যদিকে ইরানের বন্দরগুলোতে কার্যত অবরোধ আরোপ করা হবে।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার হলো মার্কিন নাগরিকদের জন্য তেল ও গ্যাসের দাম কমানো। ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটি এখন দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে বেসেন্টের সর্বশেষ বক্তব্য তার গত ৪ আগস্টের মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। সেদিন সিএনবিসিকে তিনি বলেছিলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের সঙ্গে কয়েক দিনের মধ্যেই একটি সমঝোতা হতে পারে।

বেসেন্টের ওই মন্তব্যের পর ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা দেয় এবং তেলের দাম কমে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...