Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষক কন্যা তানহার

0
WhatsApp Image 2026-08-22 at 7.23.14 PM

চট্টগ্রাম প্রতিনিধি:


কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় জামাল সওদাগরের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানহা চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং চকরিয়া চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সিনিয়র সহসভাপতি মাওলানা জাফর আলমের দ্বিতীয় কন্যা।

স্থানীয়রা জানান, কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় মহাসড়কে একটি ট্রাকের চাকায় চাপা পড়ে তানহা গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তানহার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তারা বলেন, একজন বাবার জন্য সন্তানের এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তানহার মৃত্যুতে পরিবার যে অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর কিছুক্ষণ আগে পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...