Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৩০

0
8

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মদ উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টার অভিযানে মাদক সংক্রান্ত বিভিন্ন মামলায় ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে বিশেষ এ অভিযানের ফলাফল জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে ৬ হাজার ২৩২টি ইয়াবা ট্যাবলেট, ৫৪ কেজি ৪১৭ গ্রাম গাঁজা এবং ৩৭৫ লিটার ২৫০ মিলিলিটার মদ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ২৩০ জনের মধ্যে ৭৪ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদক বহনকারী এবং ১৫০ জন মাদকসেবী রয়েছেন।

অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়। এ সময় ৯১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে ১৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...