Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

ফটিকছড়িতে সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী ‘শুটার ডাবা হারুণ’ গ্রেপ্তার

0

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত ‘শুটার ডাবা হারুণ’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান।
পুলিশ জানায়, গ্রেপ্তার ডাবা হারুণ কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ডাবা হারুণ চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত এবং তার হয়ে শুটারের কাজ করতেন।

পুলিশ আরও জানায়, ডেভিড ইমনের সহযোগীদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে ডাবা হারুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ডেভিড ইমনের সঙ্গে তার সম্পৃক্ততা এবং সাম্প্রতিক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তার ভূমিকা সম্পর্কে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুটার ডাবা হারুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ড ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।”
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```