Advertisement
অক্টোবর ২৪, ২০২৬

বন্দরে পড়ে থাকা নিলামযোগ্য পণ্য ১৫ দিনের মধ্যে খালাসের নির্দেশ

0
3

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড, শেড ও সংরক্ষণস্থলে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম হওয়া ও নিলামযোগ্য পণ্য দ্রুত খালাসে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। নিলামের মাধ্যমে বিক্রয় আদেশ পাওয়ার পরও যেসব পণ্য খালাস নেওয়া হয়নি, সেগুলো বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে খালাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিডারদের।

গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড, শেড ও সংরক্ষণস্থলে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অখালাস করা, নিলাম হওয়া ও নিলামযোগ্য পণ্যচালান পড়ে রয়েছে। বিশেষ করে কনটেইনারভর্তি এসব পণ্য দীর্ঘদিন পড়ে থাকায় বন্দরের ধারণক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় নিলামের মাধ্যমে বিক্রয় আদেশ জারি হওয়ার পরও যেসব পণ্যচালান খালাস নেওয়া হয়নি, সেসব পণ্যের সংশ্লিষ্ট বিডারদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে পণ্য খালাস নিতে বলা হয়েছে।

এ জন্য সংশ্লিষ্ট বিডারদের নির্ধারিত দরমূল্য, উৎসে আয়কর, উৎসে মূসকসহ অন্যান্য আইনগত ও আর্থিক দায়-দায়িত্ব পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ পরিশোধ করে পণ্য খালাস নেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```