Advertisement
অক্টোবর ২২, ২০২৬

বর্নাঢ্য আয়োজনে দঃ হলদিবুনিয়া সার্বজনীন পূজা মন্দিরে চলছে দুর্গাপূজা

0
5

সুমন, স্টাফ রিপোর্টারঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বর্নাঢ্য আয়োজনে মোংলার দঃ হলদিবুনিয়া সার্বজনীন দুর্গা মন্দিরে চলছে পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গা উৎসব।

প্রতিবারের মতো এবারও দুর্গোৎসবের আয়োজনকে ঘিরে কোনো কিছুর কমতি রাখেনি দঃহলদিবুনিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটি। পূজা উপলহ্মে পুরো মন্দির চত্বর সেজেছে নব রুপে। বিগত দিনের থেকেও যাকজমকপূর্ণভাবে আলোকসজ্জা পাশাপাশি নানা অনুষ্ঠান সাজানো হয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটি। আয়োজকেরা জানান, দূর্গাপূজা উপলক্ষে সকল প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছি।

শুশৃঙ্খলভাবে যাতে পূজা উৎযাপিত হয় সে জন্য আমাদের কমিটি এবারে খুবই স্টং রয়েছে। সেইসাথে সেচ্ছাসেবক, ডিসি ক্যামেরা দারা নিয়োন্ত্রিত পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। কোন ধরনের অসদাচরণ ও বিশৃঙ্খলতা মন্দির ক্যাম্পাসে করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

শুক্রবার ১৬ অক্টোবর শুভ ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয় এবং আগামী বুধবার ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে শারদীয় দুর্গা পূজার সমাপ্তি হবে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```