বাংলাদেশ জাতীয়তাবাদী শহিদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক আল-মামুন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী শহিদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আল-মামুন। সোমবার (১৭ আগস্ট) দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শহিদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহীনুর মল্লিক জীবন ও সাধারণ সম্পাদক মামুন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আল-মামুনকে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার বিষয়টি ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে আল-মামুনকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে। তার এই দায়িত্বপ্রাপ্তিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আল-মামুন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের প্রতি অবিচল থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।
নতুন দায়িত্ব প্রসঙ্গে আল-মামুন বলেন, “দলের কেন্দ্রীয় কমিটিতে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করব। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করাই হবে আমার প্রধান লক্ষ্য।” এদিকে আল-মামুনকে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী শহিদ জিয়া প্রজন্ম দল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।
