Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

বোয়ালখালীতে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
2

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে রাইসা আনঞ্জুম রামিসা (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাকপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আছমত মিয়া মেম্বারের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রামিসা শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

নিহত রামিসা বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়খালী মিয়া বাপের বাড়ির প্রবাসী মো. জামাল উদ্দিনের মেয়ে। সে পূর্ব শাকপুরায় তার এক বৃদ্ধ নানীর সঙ্গে বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে ফেরে রামিসা। পরে বিকেলে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা খুলে ঘরের ভেতর সিলিংয়ের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রামিসার মরদেহ উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...