ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির তিন বছর মেয়াদি কমিটির নির্বাচনে সভাপতি পদে মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম পলাশ নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে মামুনুর রশিদ মামুন ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম পলাশ ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহসভাপতি পদে খুরশেদ আলম ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসাধারণ সম্পাদক পদে সজিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন।
সমিতির ছয় সদস্যের নির্বাচনে আব্দুর রাজ্জাক ৫৯ ভোট, রেজাউল ৫৬ ভোট, নইমুদ্দিন ৫৫ ভোট, হাফিজুল ইসলাম ৫৫ ভোট, সাইদুল ইসলাম ৫২ ভোট এবং মামুনুর রশিদ ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হলো।
