Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

ভূজপুরে ইয়াবা সেবনের সময় দুই যুবক আটক, ১০ দিনের কারাদণ্ড

0

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করেছে ভূজপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ভূজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন—ভূজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শফিউল আলমের ছেলে মো. ইমন (১৯) এবং একই এলাকার ফারুক উদ্দিনের ছেলে মো. রায়হান উদ্দিন (২৩)।

পুলিশ জানায়, অভিযানের সময় ওই দুই যুবককে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা মাদকদ্রব্য পরবর্তীতে বিনষ্ট করা হয়েছে।

অভিযানকালে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। এ সময় ভূজপুর থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```