Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

মোংলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

0
1

ছবি: সবার সংবাদ

সুমন, স্টাফ রিপোর্টারঃ

নানা আয়োজনের মধ্যে দিয়ে মোংলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে মোংলার বুড়িরডাঙ্গা কালীবাড়ি সার্বজনীন মন্দির কমিটির আয়োজনে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে দিগরাজ বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদহ্মিন করে শোভাযাত্রাটি আবার মন্দির চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় সনাতন ধর্মীবম্বলী তরুন-তরুনীসহ নানা বয়সীরা বাহারী সাজে ঢাক-ঢোল বাদ্য বাজনায় অংশ নিয়ে দেবকীর গর্ভে জন্ম নেয়া ভগবান শ্রীকৃষ্ণে কে স্বাগতম জানায়। উৎসবকে ঘিরে সকাল থেকে মন্দিরে পূজা অর্চনা ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানায়, ভগবান শ্রীকৃষ্ণ হিন্দুধর্মের একজন দেবতা এবং বিষ্ণুর অষ্টম অবতার। তবে বৈষ্ণব ধর্ম ও পুরাণ মতে তিনি স্বয়ং পরমেশ্বর বা আদি পরম পুরুষ।

ভগবান শ্রীকৃষ্ণ অসুরদের বিনাশ করতে এবং পৃথিবীতে শান্তির লহ্ম্যেই তার আবির্ভাব হয়। যার যার ধর্ম সে সে পালন করবে বাংলাদেশ সরকারের নির্দেশে শান্তিপূর্নভাবে সকল অনুষ্ঠানই পালন করে আসছি। এসময়ে ভক্তরা বিশ্বের সকল মানুষের শান্তি কামনাও করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...