Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

র‍্যাব-৬ এর অভিযান; ৯,৭৩০ পিস ইয়াবাসহ আটক-১

0
4

সুমন,স্টাফ রিপোর্টারঃ

মোড়েলগঞ্জের বারইখালী এলাকায় অভিযান চালিয়ে ৯,৭৩০ পিচ ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬।

আজ (০৯ই আগস্ট) দুপুরে র‍্যাব-৬ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোরেলগঞ্জের বারইখালী এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৯,৭৩০ (নয় হাজার সাতশত ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত আসামি হলেন, পিরোজপুরের মঠবাড়িয়ার বেতমোর এলাকার রতন হাওলাদার এর ছেলে মোঃ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭)। অভিযানকালে আটককৃত আসামির হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৯,৭৩০ (নয় হাজার সাতশত ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

আসামির বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানা ও ডিএমপির যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে তিনটি মাদক মামলার তথ্য রয়েছে। পরে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...