Advertisement
নভেম্বর ২৩, ২০২৬

চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিন উদ্ধার, গ্রেপ্তার ১৯ বছরের যুবক

0
1

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি । সবার সংবাদ:

চট্টগ্রামে এবার উদ্ধার হয়েছে ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জাম। পুলিশের দাবি, এসব মেশিনে তৈরি ইয়াবা দীর্ঘদিন ধরে বন্দর নগরীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন এক যুবক।

শনিবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আকিব চট্টগ্রামের পটিয়া উপজেলার কুলগাঁও এলাকার বাসিন্দা। তিনি হাটহাজারী থানার শিকারপুর ইউনিয়নে বসবাস করতেন।

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ মহিম জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আকিব পুলিশকে জানান, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করেন তিনি। পরে নারায়ণগঞ্জ থেকে ইয়াবা তৈরির মেশিন কিনে নিজের ভাড়া বাসায় স্থাপন করেন। এরপর সেখানে ইয়াবা তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন বলে স্বীকার করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, শনিবার রাতে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া আকিবকে গ্রেপ্তার করেন। এ সময় তার শরীর তল্লাশি করে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে আকিব তার বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে হাটহাজারী থানার কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় অভিযান চালায়। সেখানে তার দেখানো মতে একটি ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```