Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

মেহেন্দিগঞ্জে ১০ গ্রাম গাঁজা ও গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

0
8

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:


মেহেন্দিগঞ্জে ১০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির নগদ ৫ হাজার টাকা ও ৭.৫ ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ রাজিব বেপারী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটে মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজিব বেপারী ওই এলাকার মৃত আবুল কাশেম বেপারীর ছেলে।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মমিন উদদীন জানান, রাজিবের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেখানো মতে, লিজ নেওয়া ঘেরের ভেতর উঁচু ঢিবির ওপর লাগানো প্রায় ৭.৫ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...