Advertisement
অক্টোবর ৮, ২০২৬

শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ১, শিশুসহ আহত ২

0
4

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ষোলশহর রেলস্টেশন ও রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির শরীর দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনের নিচে পড়ে যাওয়া একটি শিশুকে বাঁচাতে গিয়ে ওই ব্যক্তি দুর্ঘটনার শিকার হন। এতে শিশুটিও গুরুতর আহত হয়েছে। তার হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেট সংলগ্ন সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে চলমান থাকায় পথচারীদের বাধ্য হয়ে রেললাইনের কাছাকাছি দিয়ে চলাচল করতে হচ্ছে। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি তাদের।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও শোকের সৃষ্টি হয়েছে। ঘটনার বিস্তারিত এবং নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...