Advertisement
অক্টোবর ৬, ২০২৬

ষোলশহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

0
rail accident

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ষোলশহর স্টেশনের ইনচার্জ (আইসি) অসীম ধর জানান, নিহত ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেন আসতে দেখে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

আইসি অসীম ধর বলেন, নিহতের হাতের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। পাশাপাশি তার পরিবারের সদস্যদের শনাক্ত করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হবে।


পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তের পর দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...