দড়িচর খাজুরিয়া ইউনিয়ন মানুষের আস্থার ঠিকানা যুবদল নেতা ইউসুফ আলি হাওলাদার
আবুল হাসেম, মেহেন্দিগঞ্জঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাদিন ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র মানুষের সুখে-দুঃখে ও বিপদে-আপদে পাশে থাকার পাশাপাশি এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য চেষ্টা করে যাচ্ছেন যুবদল নেতা ইউসুফ আলি হাওলাদার।
স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি এলাকার নাগরিক সমস্যাগুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন তিনি।
বিশেষ করে দড়িচর খাজুরিয়া এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
ইউসুফ আলি হাওলাদার বিএনপি পরিবারের সন্তান।
তিনি দড়িচর খাজুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং বর্তমানে মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য।
স্থানীয়দের প্রত্যাশা, দড়িচর খাজুরিয়া এলাকার রাস্তাঘাটসহ বিদ্যমান নাগরিক সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
একই সঙ্গে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত থাকবেন, ইউসুফ আলি হাওলাদার তাকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিলে জনগণ তাকে চেয়ারম্যান হিসেবে বেছে নিবেন, এবং মতো স্থানীয় তরুণ নেতৃত্বের ভূমিকা আরও কার্যকর হবে।
