Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

ইপিজেডে জুয়ার আসরে পুলিশের অভিযান গ্রেপ্তার ছয়

0
WhatsApp Image 2026-09-03 at 2.14.17 PM

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ হালিশহর আকবর আলী খালপাড় সিডিএ বালুর মাঠসংলগ্ন আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বাসু দে (৩৫), আব্দুল মজিদ (৪০), আরিফ (২৮), মো. আনোয়ার হোসেন (৪৬), সাইদ হোসেন শাকিল (২৬) ও মো. সাদ্দাম (৩৫)।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে বিভিন্ন রঙের ১৫ প্যাকেট তাস ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।

ওসি জানান, স্থানীয় জুয়াড়ি ওসমান গণি ত্রিপল ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে একটি জুয়ার ঘর তৈরি করে সেখানে নিয়মিত জুয়ার আসর পরিচালনা করছিলেন। এর আগে আকবর আলী পকেট গেট খালপাড় এলাকায় দীর্ঘদিন ধরে পরিচালিত একটি জুয়ার ঘর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ অভিযানে ভেঙে দেওয়া হয়েছিল। পরে ওসমান গণি আবারও নতুন করে জুয়ার ঘর তৈরি করেন।

গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...