শরণখোলায় নাঈমের অকাল মৃত্যু, এলাকায় শোকের ছায়া
ছবি: সবার সংবাদ
আবির তালুকদার, শরণখোলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলার ২ নম্বর খোন্তাকাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজৈর গ্রামে নাঈম নামের এক যুবকের অকাল মৃত্যু হয়েছে। নাঈম ওই গ্রামের বাসিন্দা আব্দুল হক হাওলাদারের ছেলে।
তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করছে। নাঈমের মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
