বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
স্টাফ, রিপোর্টার:
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বাগেরহাট পৌরসভার মাননীয় প্রশাসক জনাব মেজবাহ উদ্দিন আজ বিকাল ৪টায় বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ছাত্রদের মাঝে ফুটবল বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলা তাদের সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।” তিনি আরও জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার মাননীয় সচিব জনাব আব্দুল্লাহ আল মাসুম এবং বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,এতে করে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা সুস্থ বিনোদনের সুযোগ পাবে।
উল্লেখ্য, বাগেরহাট পৌরসভার পক্ষ থেকে শিক্ষার্থীদের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
