Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আবারও আলোচনার শীর্ষে সোহাগ

0
13

ছবি: সবার সংবাদ

ঢাকা প্রতিনিধি:

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সোহাগ। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় উপস্থিতি এবং বিভিন্ন সময়ে মামলা, কারাবরণ ও রিমান্ডের মুখোমুখি হওয়ার কারণে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দলীয় রাজনীতিতে সক্রিয় সোহাগের বিরুদ্ধে ৭৬টি মামলা। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি ১১ বার কারাবরণ, ২ বার জেল, ৭ বার রিমান্ড এবং ২০ বার হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েও আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয়তা অব্যাহত রয়েছে।

রাজপথের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক ভূমিকার কারণেও সোহাগের নাম আলোচনায় রয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ে সক্রিয়তার বিষয়টি পদপ্রত্যাশী হিসেবে তাকে এগিয়ে রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। তৃণমূলের সঙ্গে যোগাযোগ, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং প্রতিকূল পরিস্থিতিতেও রাজপথে থাকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে সোহাগের নাম ফের সামনে এসেছে।

অনেকের গুঞ্জনের মধ্যেই সোহাগ বর্তমানে আলোচনার শীর্ষে অবস্থান করছেন। নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে তিনিই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...