Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

দেশের তেল সংকট চলাকালে হাজার হাজার লিটার তেল পুরিয়ে বিরোধী দলের লংমার্চ কতটা যৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

0
4

ছবি: সবার সংবাদ

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে তেল সংকট চলাকালে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিরোধী দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ তুলে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, একদিকে বলা হচ্ছে দেশে তেল ও গ্যাস নেই, অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। গাড়িগুলো কি পানি দিয়ে চলে, নাকি তেলে চলে? দেশে যদি তেলই না থাকে, তাহলে এত গাড়ি নিয়ে লংমার্চ কীভাবে হচ্ছে?

তিনি বলেন, লংমার্চে বিপুল পরিমাণ তেল খরচ না করে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট দলগুলোর উচিত সংসদে এসে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরা। আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমে জাতীয় সমস্যাগুলোর সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পানিতে ডুবে শিশুদের অপমৃত্যু রোধে সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানাসহ সাঁতার প্রশিক্ষণার্থী ও অভিভাবক এবং বিএনপি দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...