Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

নওগাঁর মহাদেবপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় বিএনপি নেতা আহত

0
রাজশাহী নওগাও

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক প্রবেশ করে দখলের চেষ্টা,গাছ লাগানোর কাজে বাধা,বেড়া ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের আওয়ামীলীগের নেতাকর্মীর বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয় ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হামিদুর রহমান আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে হামিদুর রহমান ওই জমিতে গাছ লাগানোর কাজ করছিলেন।

এ সময় মোঃ আজাদুল (৩৮), মোঃ মনসুর (৪৫), মোঃলেবু (৩০), মোঃ নানু (৫০), মোঃ সোবহান (৫০) ও মোঃ এমদাদুল (২৫)সহ অজ্ঞাতনামা কয়েকজন সেখানে গিয়ে গাছ লাগানোর কাজে বাধা দেন। একপর্যায়ে তাঁরা জমিতে প্রবেশ করে বেড়া ভাঙচুর করেন এবং হামিদুর রহমানের ওপর হামলা চালান। এতে তিনি আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে  চিকিৎসার চিকিৎসা পাঠিয়ে দেন। ভুক্তভোগী পক্ষের দাবি,অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি মালিকানাধীন জমি দখলের চেষ্টা করে আসছেন। ঘটনার সময় তাঁরা জোরপূর্বক জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা ও স্থাপনা ক্ষতিগ্রস্ত করেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ মুনসুর এর সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা কথা বলে ফোন কেঁটে দেওয়ায় এই বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।  এ ঘটনায় হামিদুর রহমান মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...