Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

সুন্দরবনে নিষিদ্ধ ৯ টি শাপলাপাতা মাছ সহ আটক-৬

0
সাপলা মাছ

সুমন,স্টাফ রিপোর্টারঃ

সুন্দরবনের ভাঙ্গা-নীলবাড়ীয়া খাল থেকে নিষিদ্ধ ৯টি শাপলা পাতা মাছসহ ৬ জনকে আটক করেছে বন বিভাগ।

আজ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকাল ৫টায় বনবিভাগ এ তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে প্রবেশ করে বনের ভাঙ্গা নীলবাড়ীয়া খাল এলাকায় স্মার্ট টিম ও শেলারচর টহল ফাঁড়ির যৌথ টহলকালীন সময়ে বুধবার শেলারচর টহল ফাঁড়ির সাগর সংলগ্ন ভাঙ্গা-নীলবাড়ীয়া খালে নিষিদ্ধ শাপলপাতা সহ একটি ফিশিং ফিশিং ট্রলারসহ ০৬ জন আটক করা হয়।

এ সময় ফিশিং ট্রলারটি ভেতরে থাকা নিষিদ্ধ ৯ টি শাপলাপাতা মাছ সহ অন্যান্য মাছ ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

আটকৃত হলো পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ভাইজোড়া গ্রামের মোঃ বিল্লাল, মোঃ জাফর হাং,দুলাল, বশির, আসাদ, ইব্রাহিমকে শেলারচর টহল ফাঁড়ির অফিস হেফাজতে নিয়ে আসা হয়।

আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...