Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের রাস্তা বেহাল দশায়, রোগীদের ভোগান্তি চরমে

0
3

নিজেস্ব প্রতিবেদক, বরিশাল:

দেশের অন্যতম বৃহত্তম চিকিৎসাকেন্দ্র বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিনই এই হাসপাতালে হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। অথচ এই হাসপাতালের জরুরি বিভাগের গেটের রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও বেহাল অবস্থায় পড়ে আছে।

এতে করে রোগীদের চলাচলে মারাত্মক ভোগান্তি ও কষ্টের শিকার হতে হচ্ছে। বিশেষ করে মুমূর্ষু রোগীদের বহনকারী অ্যাম্বুলেন্স বা রিকশা এই রাস্তা দিয়ে চলার সময় ঝাঁকুনিতে রোগীদের অবস্থা আরও খারাপ হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের গেটের রাস্তাটি অনেক জায়গায় ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলে এই গর্তগুলোতে পানি জমে কাদা ও পিচ্ছিল হয়ে যায়, যা চলাচলের অনুপযোগী করে তোলে। রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর ও ইটের টুকরোগুলো রোগীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অনেক সময় রোগীরা এই রাস্তায় পড়ে গিয়ে আহত হন বলেও অভিযোগ পাওয়া গেছে।

এই বেহাল রাস্তার কারণে রোগীদের ভোগান্তি ও কষ্ট অবর্ণনীয়। মুমূর্ষু রোগীদের জরুরি বিভাগে নিতে দেরি হলে তাদের জীবনের ঝুঁকি বাড়ে। গর্ভবতী নারীরা এই রাস্তা দিয়ে চলার সময় অনেক কষ্ট পান। বৃদ্ধ ও শিশুরা এই রাস্তায় চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ভয়ে থাকেন। এমনকি হুইলচেয়ার ব্যবহারকারী রোগীরাও এই রাস্তায় চলতে পারেন না।

হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে এ ধরনের অবহেলা অগ্রহণযোগ্য। রোগীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে নিজস্ব তহবিল বা জরুরি ব্যবস্থাপনায় অবিলম্বে সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...