Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

মাথা গোঁজার ঠাঁই পেতে ৫০০ টাকাতে নিজের মাথার চুল বিক্রি

0
1

সুমন,স্টাফ রিপোর্টারঃ

দারিদ্র্যের নির্মম কষাঘাতে মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছেন রেহানা খাতুন। দুই সন্তানকে নিয়ে এখন তার ঠিকানা মোংলা-খুলনা মহাসড়কের রেললাইনের পাশের খোলা স্থান। ঘর ভাড়া ৫০০ টাকা পরিশোধ করতে না পেরে শেষ পর্যন্ত নিজের মাথার চুল বিক্রি করতে হয়েছে তাকে।

রামপালের সন্তোষপুর গ্রামের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে গভীর মর্মবেদনা। অসহায় রেহানার ও দুই সন্তানকে নিয়ে নিরাপদে বসবাসযোগ্য একটি বসত ঘরের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, রেহানা খাতুন আগে দুই সন্তানকে নিয়ে একটি ভাড়ার ঘরে বসবাস করতেন। দীর্ঘদিন ঘরভাড়া দিতে না পারায় একপর্যায়ে সেই আশ্রয়ও হারাতে হয় তাকে। এরপর সন্তানদের নিয়ে কোথাও ঠাঁই না মেলায় শেষে রেললাইনের পাশের সরকারি জমিতে আশ্রয় নেন তিনি।

স্থানীয়দের সহযোগিতায় রেলব্রিজের পাশে বাঁশের খুঁটি দিয়ে একটি ঘরের কাঠামো তৈরি করা হয়েছে। তবে অর্থের অভাবে কয়েক মাস ধরে সেই কাঠামোই পড়ে আছে। না আছে ঘরে চালা না বেড়া। প্রখর রোদ আর বৃষ্টি উপেক্ষা করে দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন রেহানা। এই বৃষ্টির দিনে সন্তানদের নিয়ে দুবেলা খেয়ে না খেয়ে থাকা কষ্টকর জীবন যাপনে সমাজের সকল বিত্তবানদের সহায়তার দাবি জানান অসহায় রেহানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...