Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

মেহেন্দিগঞ্জে ‎বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

0
7

আবুল হাসেম, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমান’র ঘোষিত ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপন কার্যক্রমের অংশ হিসেবে মেহেন্দিগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে প্রায় দুই হাজার বৃক্ষ রোপণ করেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

এসব বৃক্ষের মধ্যে ছিল ফলজ বনজ এবং ঔষধি গাছ।

‎আজ সকাল ১১:৩০ মিনিটের দিকে উপজেলার চর এককরিয়া ইউনিয়নের দাদপুর খেলারমাঠ থেকে শুরু করে, উত্তর উলানিয়ার লক্ষ্মীপুর এলাকার নতুন রাস্তা, ৫ নং সদর ইউনিয়নের বাজিতখা এলাকায় এবং ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের আমিরগঞ্জ নতুন রাস্তা এলাকায় নিজ হাতে ২ হাজার বৃক্ষরোপন করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

‎উল্লেখ্য যে, আজ সকাল থেকেই বৈরী আবহাওয়ার কারণে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ভিজে ভিজে স্থানীয় নেতা ও কর্মীদের নিয়ে জননেতা রাজিব আহসানের বৃক্ষ রোপন কর্মসূচি স্থানীয় বাসিন্দাদের বিশেষ প্রশংসা কুড়ায়!

‎এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, বরিশাল উওর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপুল ও মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপি’ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...