মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউপি নির্বাচন মনোনয়নে আলোচনায় আল আমিন খান
আবুল হাসেম, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
আগামী ইউপি নির্বাচনে মেহেন্দিগঞ্জ থানার ৭নং ভাসানচর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে এরইমধ্যে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ। বিএনপির মনোনয়নকে ঘিরেও শুরু হয়েছে আলোচনা। যেখানে সর্বাধিক আলোচনায় রয়েছেন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আল আমিন খান। দীর্ঘ বছর ৭ নং ভাসানচর ইউনিয়ন ছাএদলের দায়িত্ব পালন করেছেন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ও বর্তমান মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হিসেবে,তিনি বিএনপির রাজনীতিতে এক পরিচিত মুখ। তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার রয়েছে সরব ভূমিকা। সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, একজন সমাজসেবী এবং দানশীল হিসেবে এলাকায় গরিবের পাশে রয়েছেন,তার যথেষ্ট সুনাম রয়েছে। দল যদি তাকে মনোনয়ন দেয় তবে তা সকল নেতাকর্মী মন থেকেই মেনে নেবে যোগ্যতার বিচারে তিনি অনেকের চাইতেও এগিয়ে।
আপনি কেন মনোনয়ন প্রত্যাশী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে এখন পর্যন্ত জিয়াউর রহমানের ও বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপির রাজনীতি করে আসছি।
আমি জুলাইযেদ্ধা কাজির হাট থানা সহ ঢাকা বরিশালে একাদিক রাজনৈতিক মামলার আসামি,অক্টোবরের প্রোগ্রামের আগে ঢাকায় আটক হয়েছি।
কখনো দলীয় সিদ্ধান্তের বাইরে কাজ করিনি দীর্ঘদিনের এই শ্রমের ফল স্বরূপ ইউনিয়নের জনগণ আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন বলে আমি আসা করি, এবং এলাকার মানুষ আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে অত্র ইউনিয়ন বিএনপির সর্বস্তরের ত্যাগী নেতাকর্মীবৃন্দের আশার প্রতিফলন ঘটবে বলেই আমি বিশ্বাস করি।
তিনি বলেন, কর্মীরা হলেন মূল্যবোধের প্রতিচ্ছবি। দরকারি যা কিছু করা উচিত তা না করে নেতা যদি দায়সারা হন, তাহলে তাঁর কাজটি যথাযথ হবে না। যদি আপনার কাজের প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ থাকাটাও নেতার কাজ খোঁজ নিয়ে জানা যায়, তিনি একাধিক ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠানের সভাপতি এবং পরিচালক, ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করে আসছেন অনেক আগে থেকেই। বিভিন্ন সামাজিক কর্মকান্ডের কারনে সর্বস্তরের মানুষের হ্রদয়ে জায়গা করে নিয়েছেন । আরও বলেন এই ইউনিয়নে আশানুরূপ উন্নয়ন হয়নি, নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিতসহ নানামুখী সমস্যায় জর্জড়িত আশা করছি ইউনিয়বাসির উন্নয়নের জন্য সবাই আমাকে সমর্থন দিবেন।
