Advertisement
নভেম্বর ২৩, ২০২৬

মেহেন্দিগঞ্জ পৌরসভা থেকে১৫৭পিচইয়াবা ব্যবসাহীরা গ্রেপ্তার ৩

0
1 (6)

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ থানা-পুলিশের চলমান অভিযানে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১৫৭পিচ মাদক ইয়াবা সহ আটককৃতরা হলেন শুভ দেবনাথ (২৮), শ্যামল চন্দ্র দাস (২৮), মোঃ ইউনুছ সরদার (৩০) সাং- পৌরসভার ২নং ওয়ার্ড, সোনামুখি গ্রামের থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশাল। উদ্ধারকৃত আলামত -১৫৭পিচ ইয়াবা।

মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়ে জেলা পুলিশ, বরিশালের সুযোগ্য পুলিশ সুপার এ, জেড, এম মুস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায়, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এর আন্তরিক প্রচেষ্টা ও দক্ষ নেতৃত্বে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৫/১১/২০২৬ খ্রিঃ রাত ০৪:৪৫ ঘটিকায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ পৌরসভার ০২ নং ওয়ার্ডের সোনামুখী এলাকায় একটি ৫ তলা ভবনের ৩য় তলার ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে মোট ১৫৭ (একশত সাতান্ন) পিস ইয়াবাসহ নিম্নোক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন’র এর চৌকস নেতৃত্বে প্রায় ৬০/৬৫ জন মাদক মামলার আসামি গ্রেপ্তার হয়েছে। এলাকায় অনেকেই বলছেন মাদক কারবারিদের কাছে আতঙ্কের নাম ওসি মমিন উদ্দিন।

ওসি মোঃ মমিন উদ্দিন জানান,তাঁর নেতৃত্বে প্রায় ৬০/৬৫ জন মাদক মামলার আসামি গ্রেপ্তার হয়েছে।

তিনি আরো বলেন, আজ মেহেন্দিগঞ্জ পৌরসভার সোনামুখি গ্রামে আমার অভিযান পার্টির প্রধান ছিলেন, এসআই, মনিবুর রহমান সুজন।
তার সঙ্গী ফোর্স হিসেবে ছিলেন,
এসআই, ছালেম মিয়া, এসআই, তন্ময় দেবনাথ, এএসআই,অনিমেশ চন্দ্র সিকদার ও সংগীয় ফোর্স।গ্রেফতার’র পর তাদের নামে একটি মাদক বিক্রির মামলা দায়ের করেন বলে জানা গেছে।

মেহেন্দীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন আরো বলেন, এদের সাতে যারা জড়িত তাদের কেও আইনের আওতায় আনা হবে। এবং আমাদের এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```