Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

মেহেন্দিগঞ্জ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার আশ্বাস দিয়ে পাশে থাকবেন: নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান

0
8 (1)

আবুল হাসেম, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

আজকের দিনে একজন শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদ যা হতে চাইবে, তাই হতে পারবে।

শিক্ষার্থীদের উদ্দেশে এমন আশাবাদ ব্যক্ত করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান।

শনিবার (৩ অক্টোবর) মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া মোজাফফর খান ডিগ্রি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, সহপাঠীর সাফল্যে আনন্দিত হওয়া এবং সহপাঠীর দুঃখে ব্যথিত হওয়ার মানসিকতা থাকলে বুঝতে হবে, তাদের চিন্তাভাবনা সৎ ও ইতিবাচক। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশসেবার ব্রত নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, লেখাপড়ার খরচ চালাতে কিংবা পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে কোনো শিক্ষার্থী যদি পারিবারিকভাবে আর্থিক সংকটে পড়ে, তাহলে তিনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন তাদের পাশে থাকার চেষ্টা করবেন।

শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখতে কলেজ প্রশাসনের প্রতিও আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, লেখাপড়ার সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।

অনুষ্ঠানে কলেজের নতুন ও পুরোনো শিক্ষার্থীদের মাঝে ফুল, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে শুভেচ্ছা উপহার দেন জাতীয়তাবাদী ছাত্রদল, উলানিয়া মোজাফফর খান ডিগ্রি কলেজ শাখার নেতৃবৃন্দ।

নবীনবরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক-কর্মচারী এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```