Advertisement
অক্টোবর ২৪, ২০২৬

সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য অশনিসংকেত: ফজলুল করীম

0
dhaka

সবার সংবাদ ডেস্ক:

সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

তি‌নি ব‌লেন, “নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় আইএসপিআরের তথ্যানুযায়ী ইউপিডিএফ দায়ী। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এ ঘটনাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি মনে করি।”

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগ বাসস্ট্যান্ডে ঢাকা মহানগর দক্ষিণের ৬৫ নম্বর ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফজলুল করীম মারুফ বলেন,“ইউপিডিএফসহ দেশের কোনো সংগঠনের এ ধরনের সশস্ত্র সক্ষমতা থাকা উচিত নয় এবং এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নি‌তে হ‌বে।”

রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, “২৪-এর পর দেশে অন্তত তিনটি সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নীতির পরিবর্তন না করে কেবল নেতার পরিবর্তন হলে যে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।”

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ।

তিনি বলেন, “বিএনপি-জামায়াত জাতিকে নতুন কিছু দিতে ব্যর্থ হয়েছে।” তাই ঢাকা মহানগরের বিদ্যমান সমস্যা সমাধানের জন্য দলমতের ঊর্ধ্বে উঠে যোগ্য নেতা নির্বাচনের আহ্বান জানান তিনি।

ওয়ার্ড সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হাফেজ সালাহউদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```