১৮০ পিস ইয়াবাসহ হিজলায় রাকিব সরদার আটক
হিজলা (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলায় ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিব সরদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আটক রাকিব সরদার হিজলা উপজেলার ৩ নম্বর গুয়াবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নরসিংহপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. হারুন সরদারের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিজলা থানা পুলিশ রাকিব সরদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পরে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। মাদক নিয়ন্ত্রণে হিজলা থানা পুলিশের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।
