Advertisement
নভেম্বর ২২, ২০২৬

মোংলা-খুলনা মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

0
11

সুমন,স্টাফ রিপোর্টার । সবার সংবাদ:

মোংলা-খুলনা মহাসড়কের ভাগা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩নভেম্বর) সকালে রামপাল থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান,মোংলা-খুলনা মহাসড়কের ভাগা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বয়স আনুমানিক ২০ বছর।

মৃত যুবতীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। যদি কোনো ব্যক্তি ওই যুবতীর পরিচয় বা তাঁর পরিবারের সন্ধান জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে রামপাল থানায় দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সকলের সহযোগিতায় মরদেহটির পরিচয় শনাক্তকরণ এবং তাঁর পরিবারের কাছে সংবাদ পৌঁছে দেওয়া সম্ভব হতে পারে বলেও জানান ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```