Advertisement
নভেম্বর ২২, ২০২৬

নওগাঁয় ভ্যানসহ দুই শ্যালো মেশিন চোর গ্রেপ্তার,চোরাই মালামাল উদ্ধার

0
4

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি । সবার সংবাদ:

নওগাঁ সদর মডেল থানা পুলিশের অভিযানে চুরির কাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ভ্যান ও দুটি শ্যালো মেশিন উদ্ধার করা হয়।

পুলিশ জানান,পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় গত ২০ নভেম্বর ২০২৬ তারিখে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার তিলকপুর ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে চুরি করা দুটি শ্যালো মেশিন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করে।

এ সময় স্থানীয় জনগণের সহযোগিতায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মাসুদ রানা মাসুম (৩১), পিতা: মৃত আজাহার এবং মোঃ নিলয় হোসেন (২১), পিতা: মৃত জিল্লুর রহমান। তাদের উভয়ের বাড়ি নওগাঁর আত্রাই থানার কাশিয়াবাড়ী এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত দুজন আত্রাই এলাকা থেকে শ্যালো মেশিন দুটি চুরি করে নিয়ে এসেছিলেন। পুলিশ উদ্ধার করা মেশিন দুটির প্রকৃত মালিক শনাক্তের জন্য অনুসন্ধান চালাচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```