Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

অপপ্রচারের অভিযোগে নুরজ্জামান সর্দারের প্রতিবাদ

0
5

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের পাতাচর গ্রামের বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রী কন্ট্রাক্টর নুরজ্জামান সর্দার তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত ধর্ষণচেষ্টার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

নুরজ্জামান সর্দার দাবি করেন, গত ৭ আগস্ট তার বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার যে অভিযোগ ছড়ানো হয়েছে, তার কোনো সত্যতা নেই। তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

বরং একটি প্রভাবশালী মহল তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
নুরজ্জামান সর্দার আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে রাজমিস্ত্রী কন্ট্রাক্টর হিসেবে কাজ করে আসছেন। কিন্তু ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভুল ধারণা তৈরির চেষ্টা করছে।

এতে তার সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

নুরজ্জামান সর্দার বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের অসারতা প্রমাণিত হবে।

তিনি আরও দাবি করেন, অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...