Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

বাগমারায় মাদক সম্রাজ্ঞী ফেন্সি জুলেখা কে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

0
5

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় মো. এরশাদ আলীকে জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত এবং তাঁর ৮টি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রাজশাহীর বাগমারায় মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে, ‘ফেন্সি রাণী জুলেখার লাঠিয়াল বাহিনী’ কর্তৃক এরশাদ আলীকে মারধর ও আহত করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া এলাকার বাসিন্দাদের ব্যানারে

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় বাগমারার পুরাতন পল্লী বিদ্যুৎ মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন,মাদক সম্রাজ্ঞী জুলেখা বিগত ২০ বছর ধরে ভবানীগঞ্জ এলাকায় মাদক ব্যবসা করে আসছে।তার বিরুদ্ধে ১৭টা মামলা হয়েছে তবুও সে মাদক ব্যবসা বন্ধ করেনি।

তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাকে মারধোর করা হয়। এলাকাবাসীর পক্ষ থেকে মাদক বিক্রির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এরশাদ আলীকে মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্থানীয় সচেতন নাগরিকদের উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...