Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

মেহেন্দিগঞ্জে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

0
6

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

মেহেন্দিগঞ্জে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ জহিরুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৪ নম্বর দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর এলাকায় জনৈক ফিরোজ তালুকদারের ফার্মেসির উত্তর পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জহিরুল ইসলাম উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্বষাট্টি গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...