Advertisement
নভেম্বর ২২, ২০২৬

অভাবের তাড়নায় ৩০ হাজার টাকায় সন্তানকে বিক্রি করলেন মা।

0
4

সুমন, স্টাফ রিপোর্টার । সবার সংবাদ:

অভাবের তাড়নায় মাত্র ৩০ হাজার টাকায় ১ বছর ৩ মাসের এক শিশুকে মোংলায় বিক্রি করেছে মা। শুনতে অবাক হলেও এমন ঘটনা ঘটেছে যা ইতিমধ্যে সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

অবাক করা এ ঘটনাটিকে ঘিরে মোড়েলগঞ্জ ও মোংলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, মোড়লগঞ্জ এর বারুইখালী এলাকার ১ নং ওয়ার্ড বাসিন্দা আনিকা আক্তারের প্রায় ২ বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বিয়ের পর তাদের সংসারে একটি ফুটফুটে পুত্র সন্তানের আগমন ঘটে। ছোট্ট এই শিশুটির নাম আলামিন। পারিবারিক সমস্যায় একপর্যায়ে স্বামীর সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হলে শিশু সন্তানটিকে নিয়ে আনিকা আক্তার তার বাবার বাড়ি চলে আসেন। বাবার পরিবারে দারিদ্র্যতার কারনে আনিকা তারই এ শিশু সন্তানটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেয় এবং গোপনে ৩০ হাজার টাকায় প্রতিবেশী নাসির শিকদারের স্ত্রী ও আনিকার বাবা পলাশ শেখের সহযোগীতায় বুধবার মোংলায় এক ব্যাক্তির কাছে গোপনে বিক্রি করেন যা কেহ জানতেও পারেনি।

বিষয়টি বৃহস্পতিবার(১২ নভেম্বর) রাতে সোসাল মিডিয়ায় আসলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুর নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার সত্যতা যাচাই, রহস্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```