Advertisement
নভেম্বর ২২, ২০২৬

অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন ডা. শফিকুর রহমান, স্বাগত জানালেন নেতাকর্মীরা

0
5

অনলাইন ডেস্ক । সবার সংবাদ:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পাঁচদিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন।

তিনি শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি এসময় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হন।

জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান ও বিরোধীদলীয় নেতার একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

সফরকালে বিরোধীদলীয় নেতা অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

জামায়াত আমির অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও অংশ নেবেন। অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে আগামী ২৬ নভেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```